Grammar : Assertive to Optative - Transformation of Sentence

Article Stats 💤 Page Views
Reading Effort
527 words | 3 mins to read
Total View
44.7K
Last Updated
11-Aug-2026 | 10:22 AM
Today View
13
Assertive to Optative

Optative Sentence : যে Sentence দ্বারা কোনো ইচ্ছা, আকাঙ্খা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে Optative Sentence বলে।

যেমন :

Long live our president.

May he not suffer.

May Allah bless you.

May God speed up your recovery.

May Allah help you.

Rule - 1

Assertive Sentence কে Optative Sentence এ রূপান্তর করতে বাক্যের শুরুতে May ব্যবহার করে তারপর Subject বসাতে হয়। তারপর প্রধান ক্রিয়া ব্যবহার করতে হয়।

Structure
May + Subject + Verb + ____

উদাহরণ :

Assertive : You will succeed in life.
Optative : May you succeed in life.

Assertive : I wish that you will be happy.
Optative : May you be happy.

Assertive Sentence এ ব্যবহৃত Subject + helping verb তুলে দিতে হয়।

Assertive : I wish that Allah bless you.
Optative : May Allah bless you.

Rule - 2

Assertive Sentence-এ "I wish" থাকলে এবং তা দিয়ে কোনো অবাস্তব ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝালে, Optative করার সময় বাক্যের শুরুতে If, Would that, O that বা Had বসাতে হয়।

Structure
If / Would that + Subject + were/could + ____ !
বা, Had + Subject + extension !

উদাহরণ :

Assertive : I wish I were a king.
Optative : If I were a king! / Would that I were a king!

Assertive : I wish I could fly in the sky.
Optative : If I could fly in the sky!

Assertive : I wish I had the wings of a bird.
Optative : Had I the wings of a bird!

Rule - 3

কিছু ক্ষেত্রে প্রার্থনা বা দীর্ঘায়ু কামনা বোঝাতে May-এর পরিবর্তে বাক্যের শুরুতে Long live ব্যবহৃত হয়।

Structure
Long live + Subject / Noun

উদাহরণ :

Assertive : I wish that our country will live long.
Optative : Long live our country.

Assertive : We pray that our president lives long.
Optative : Long live our president.


Optative to Assertive

যে কোনো একটি ভালোভাবে জানলে অপরটি সহজে কনভার্ট করা যায়। Optative Sentence কে Assertive করতে হলে সাধারণত I/We wish বা I/We pray ব্যবহার করতে হয়।

Rule - 1

May দিয়ে শুরু হওয়া Optative Sentence-কে Assertive করতে হলে শুরুতে Subject (সাধারণত I/We) + wish / pray বসে। তারপর Optative-এর Subject বসে এবং May/Might + মূল Verb থেকে বাকি অংশ বসে।

Structure
Subject + wish/pray + that (ঐচ্ছিক) + Subject + may/might + Verb + ____

উদাহরণ :

Optative : May Bangladesh prosper day by day.
Assertive : We wish that Bangladesh may prosper day by day.

Optative : May your father recover soon.
Assertive : I wish/pray that your father might recover soon.

Rule - 2

If, Had, O that, বা Would that দিয়ে শুরু হওয়া Optative Sentence-কে Assertive করতে হলে শুরুতে Subject + wish বসে এবং এরপর উক্ত শব্দগুলো (If, Had ইত্যাদি) উঠে গিয়ে বাক্যের বাকি অংশ বসে।

Structure
Subject + wish + Subject + were/could/had + ____

উদাহরণ :

Optative : If I were a child again!
Assertive : I wish I were a child again.

Optative : Would that I could be a player!
Assertive : I wish I could be a player.

Optative : Had I been a rich man!
Assertive : I wish I had been a rich man.

Related Links




💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (8)

Guest 02-Jul-2025 | 12:16:42 PM

It's a little short tho...

Guest 30-Jun-2025 | 03:34:45 PM

Thanks

Guest 14-May-2025 | 01:28:35 AM

Thanks

Guest 10-Jan-2025 | 03:55:38 PM

Thank you mam se mar kahna se bach gayi

Guest 20-Oct-2023 | 12:08:13 AM

Jazakallahu kairan vai

Guest 12-Jan-2023 | 01:40:24 PM

Thank you for help

Guest 27-Jan-2022 | 02:30:10 PM

Thank you for helping us 🤠

Tayef ahmed 16-Aug-2021 | 05:43:54 PM

nice