অনুশীলনী-১৭ - পরিসংখ্যান - ৫০টি সৃজনশীল সমাধান

Article Stats 📡 Page Views
Reading Effort
2,978 words | 17 mins to read
Total View
8
Last Updated
15-Aug-2026 | 10:02 PM
Today View
1
σ
n
f
অধ্যায় ১৭

পরিসংখ্যান

৯ম, ১০ম, SSC
| সকল সৃজনশীল প্রশ্নের সমাধান

$\bar{x} = a + \frac{\sum f_i u_i}{n} \times h$
$Median = L + \left( \frac{n}{2} - F_c \right) \times \frac{h}{f_m}$

নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

প্রাপ্ত নম্বর 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
গণসংখ্যা 6 16 12 13 20 5 4 3 1
  • (ক) প্রচুরক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) মধ্যক নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ উল্লিখিত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

প্রাপ্ত নম্বর 36-40 41-45 46-50 51-55 56-60 61-65 66-70
গণসংখ্যা 4 8 11 15 13 6 3
  • (ক) 8, 14, 11, 17, 6, 7 এর মধ্যক নির্ণয় কর।
  • (খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ প্রদত্ত উপাত্তের অজিভরেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

শ্রেণি ব্যাপ্তি 30-35 36-41 42-47 48-53 54-59 60-65
গণসংখ্যা 3 10 18 25 8 6
  • (ক) মধ্যক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) গণসংখ্যা সারণি হতে উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

নিচে 30 জন শিক্ষার্থীর নির্বাচনি পরীক্ষায় গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হলো:
67, 71, 77, 65, 72, 80, 84, 80, 61, 62, 83, 82, 72, 81, 67, 68, 80, 75, 64, 72, 71, 75, 83, 80, 81, 67, 74, 88, 69, 80

  • (ক) 5 শ্রেণি ব্যবধান ধরে শ্রেণি সংখ্যা নির্ণয় কর।
  • (খ) গণসংখ্যা সারণি তৈরি করে মধ্যক নির্ণয় কর।
  • (গ) গণসংখ্যা সারণি থেকে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর বর্ণনাসহ।
সমাধান দেখুন ➔

১০ম শ্রেণির 60 জন শিক্ষার্থীর ওজনের (কেজিতে) গণসংখ্যা নিবেশন হলো:

শ্রেণিব্যাপ্তি 45-50 51-56 57-62 63-68 69-74
গণসংখ্যা 6 9 21 16 8
  • (ক) প্রচুরক শ্রেণির মধ্যমান নির্ণয় করো।
  • (খ) প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন করো।
সমাধান দেখুন ➔

কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার (সেমি.) গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

উচ্চতা (সেমি.) 140-149 150-159 160-169 170-179 180-189
গণসংখ্যা 7 15 48 12 8
  • (ক) অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 95 এবং পরিসর 64 হলে সর্বনিম্ন মানটি নির্ণয় করো।
  • (খ) প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো।
সমাধান দেখুন ➔

নিম্নে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

প্রাপ্ত নম্বর 66-70 71-75 76-80 81-85 86-90 91-95
গণসংখ্যা 4 6 9 13 7 5
  • (ক) প্রচুরক শ্রেণির পূর্বের শ্রেণির মধ্যবিন্দু নির্ণয় কর।
  • (খ) উপাত্তের মধ্যক নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

দশম শ্রেণির 60 জন শিক্ষার্থীর ওজনের (কেজি) গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

ওজন (কেজি) 45-49 50-54 55-59 60-64 65-69 70-74
শিক্ষার্থীর সংখ্যা 6 9 17 12 10 6
  • (ক) মধ্যক শ্রেণির নিম্নসীমা নির্ণয় কর।
  • (খ) সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) সারণি হতে বিবরণসহ গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

১০ম শ্রেণির 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণি ব্যাপ্তি 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
গণসংখ্যা 6 10 18 8 5 3
  • (ক) কোনো উপাত্তের পরিসর 55 এবং সর্বনিম্ন মান 43 হলে সর্বোচ্চ মান নির্ণয় কর।
  • (খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

১০ কোনো শ্রেণির 60 জন শিক্ষার্থীর ওজনের (কেজি) গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণি ব্যাপ্তি 40-44 45-49 50-54 55-59 60-64 65-69
গণসংখ্যা 6 10 12 20 8 4
  • (ক) প্রচুরক শ্রেণি উল্লেখপূর্বক তার মধ্যমান নির্ণয় কর।
  • (খ) উপাত্তের মধ্যক নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

১১ দশম শ্রেণির শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেয়া হলো:
70, 55, 30, 70, 80, 75, 100, 75, 85, 90, 35, 85, 45, 65, 55, 60, 50, 40, 45, 35, 80, 85, 95, 70, 60, 70, 75, 100, 40, 65, 95, 60, 40, 45, 55

  • (ক) উদ্দীপকের তথ্যের পরিসর নির্ণয় কর।
  • (খ) শ্রেণি ব্যবধান 6 ধরে গণসংখ্যা সারণি তৈরি করে মধ্যক নির্ণয় কর।
  • (গ) প্রদত্ত উপাত্ত হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
সমাধান দেখুন ➔

১২ নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

শ্রেণি ব্যাপ্তি 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
গণসংখ্যা 4 9 15 12 6 4
  • (ক) মধ্যক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) প্রদত্ত নিবেশনের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

১৩ দশম শ্রেণির 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণি ব্যবধান 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
গণসংখ্যা 6 8 10 12 5 7 2
  • (ক) 10, 16, 14, 18, 26, 30, 28, 22 উপাত্তসমূহের মধ্যক নির্ণয় কর।
  • (খ) প্রদত্ত সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

১৪ কোনো শ্রেণির 60 জন শিক্ষার্থীর ওজনের (কেজি) গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণি ব্যাপ্তি 45-49 50-54 55-59 60-64 65-69 70-74
গণসংখ্যা 4 8 10 20 12 6
  • (ক) প্রদত্ত সারণি থেকে প্রচুরক নির্ণয় কর।
  • (খ) সারণির মধ্যক নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

১৫ কোনো স্কুলের একটি শ্রেণির বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণিব্যাপ্তি 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
গণসংখ্যা 4 10 15 12 6 3
  • (ক) প্রচুরক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

১৬ দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় 32 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ:
72, 48, 37, 56, 67, 74, 82, 36, 45, 42, 66, 55, 72, 86, 51, 69, 77, 91, 62, 79, 38, 53, 60, 74, 58, 65, 72, 73, 56, 42, 85, 54

  • (ক) শ্রেণিব্যপ্তি পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

১৭ নিচে 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো:
55, 40, 35, 60, 58, 45, 60, 57, 46, 50, 60, 65, 48, 60, 36, 58, 50, 60, 47, 43, 52, 61, 65, 50, 68, 40, 56, 54, 60, 46

  • (ক) শ্রেণিব্যাপ্তি 5 হলে শ্রেণিসংখ্যা নির্ণয় কর।
  • (খ) গণসংখ্যা সারণি তৈরি করে মধ্যক নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ সারণি হতে উপাত্তের অজিভ রেখা আঁক।
সমাধান দেখুন ➔

১৮ 40 জন শিক্ষার্থীর ওজনের (কেজিতে) গণসংখ্যা সারণি নিম্নরূপ:

শ্রেণিব্যাপ্তি 30-39 40-49 50-59 60-69 70-79 80-89
গণসংখ্যা 4 5 7 12 8 4
  • (ক) মধ্যক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) সারণি হতে বিবরণসহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

১৯ নবম শ্রেণির 70 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণিব্যাপ্তি 26-35 36-45 46-55 56-65 66-75 76-85
গণসংখ্যা 6 11 17 21 9 6
  • (ক) 27, 22, 33, 21, 18, 43, 45, 26, 30, 24 উপাত্তসমূহের মধ্যক নির্ণয় কর।
  • (খ) প্রদত্ত সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

২০ নিম্নে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হল:

প্রাপ্ত নম্বর 61-65 66-70 71-75 76-80 81-85 86-90 91-95
গণসংখ্যা 4 7 9 12 8 7 3
  • (ক) প্রচুরক শ্রেণির মধ্যবিন্দু নির্ণয় কর।
  • (খ) উপাত্তসমূহের মধ্যক নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

২১ দশম শ্রেণির 50 জন শিক্ষার্থীর উচ্চতা (সে.মি.) এর গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

উচ্চতা (সে.মি) 145-149 150-154 155-159 160-164 165-169 170-174
গণসংখ্যা 5 10 15 12 6 2
  • (ক) প্রচুরক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ গণসংখ্যা সারণি থেকে প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

২২ কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ৯ম শ্রেণির 30 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ:
75, 70, 55, 52, 37, 61, 42, 70, 95, 82, 45, 66, 53, 70, 47, 62, 70, 55, 85, 72, 63, 78, 60, 65, 57, 73, 87, 50, 64, 74

  • (ক) প্রদত্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় কর।
  • (খ) শ্রেণিব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা সারণি তৈরি করে মধ্যক নির্ণয় কর।
  • (গ) প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর। (বিবরণসহ)
সমাধান দেখুন ➔

২৩ নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া আছে:

সময় (সেকেন্ড) 30-35 36-41 42-47 48-53 54-59 60-65
গণসংখ্যা 3 10 18 25 8 6
  • (ক) চলকের পরিচয়সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখ।
  • (খ) প্রদত্ত সারণি থেকে গড় নির্ণয় কর।
  • (গ) সারণিতে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

২৪ কোনো শ্রেণির 60 জন শিক্ষার্থীর ওজনের (কেজি) গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণিব্যাপ্তি 31-40 41-50 51-60 61-70 71-80 81-90
গণসংখ্যা 2 8 10 20 16 4
  • (ক) কোনো শ্রেণির উচ্চসীমা 65 এবং শ্রেণি মধ্যমান 62.5 হলে, ঐ শ্রেণির নিম্নসীমা নির্ণয় কর।
  • (খ) প্রদত্ত সারণি থেকে মধ্যক নির্ণয় কর।
  • (গ) সারণিতে প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

২৫ দশম শ্রেণির 52 জন শিক্ষার্থীর ওজনের (কেজি) গণসংখ্যা সারণি নিম্নরূপ:

শ্রেণি ব্যাপ্তি 33-37 38-42 43-47 48-52 53-57 58-62
গণসংখ্যা 6 8 15 11 7 5
  • (ক) মধ্যক শ্রেণি নির্ণয় কর।
  • (খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

২৬ নবম শ্রেণির 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণি ব্যাপ্তি 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
গণসংখ্যা 5 7 10 8 6 4
  • (ক) প্রচুরক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) উপাত্তের মধ্যক নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

২৭ কোনো বিদ্যালয়ের ৯ম শ্রেণির 56 জন শিক্ষার্থীর বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণি ব্যবধান 27-36 37-46 47-56 57-66 67-76 77-86 87-96
গণসংখ্যা 7 10 13 9 5 8 4
  • (ক) উদ্দীপকের আলোকে প্রচুরক শ্রেণি থেকে $(f_1 + f_2)$ নির্ণয় কর।
  • (খ) প্রদত্ত সারণির মধ্যক নির্ণয় কর।
  • (গ) সংক্ষিপ্ত বিবরণসহ প্রদত্ত সারণির গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

২৮ একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণির 45 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ:
46, 30, 75, 89, 48, 34, 75, 82, 67, 62, 76, 65, 79, 64, 68, 56, 73, 83, 57, 55, 92, 45, 77, 87, 78, 64, 85, 53, 63, 39, 48, 52, 37, 79, 83, 65, 53, 87, 65, 73, 49, 58, 40, 65, 90

  • (ক) 23, 29, 18, 15, 39, 27, 22, 31, 24 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় কর।
  • (খ) শ্রেণি ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) সংক্ষিপ্ত বিবরণসহ প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

২৯ কোনো স্কুলের দশম শ্রেণির 60 জন শিক্ষার্থীর স্কুলে যাতায়াত বাবদ প্রতিদিনের খরচের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণি ব্যাপ্তি (টাকায়) 35-39 40-44 45-49 50-54 55-59 60-64
গণসংখ্যা 9 13 20 7 6 5
  • (ক) সারণি হতে মধ্যক শ্রেণি নির্ণয় কর।
  • (খ) প্রদত্ত উদ্দীপক থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় নির্ণয় কর।
  • (গ) প্রদত্ত সারণি থেকে বিবরণসহ উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৩০ নিম্নে দশম শ্রেণির 42 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণি দেওয়া হলো:

শ্রেণি ব্যাপ্তি (নম্বর) 30-34 35-39 40-44 45-49 50-54
গণসংখ্যা 6 9 13 8 6
  • (ক) উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 27, পরিসর 63 হলে, সর্বোচ্চ সংখ্যা নির্ণয় কর।
  • (খ) উপাত্তের প্রচুরক নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৩১ 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া হলো:
60, 51, 61, 58, 53, 48, 52, 73, 51, 57, 64, 52, 49, 56, 48, 67, 70, 59, 68, 54, 46, 67, 56, 54, 45, 50, 72, 69, 63, 55

  • (ক) শ্রেণিব্যাপ্তি 5 ধরে শ্রেণিসংখ্যা নির্ণয় কর।
  • (খ) সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) সারণি হতে বিবরণসহ অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৩২ ৯ম শ্রেণির 50 জন শিক্ষার্থীর ওজনের সারণি নিম্নরূপ:

ওজন (কেজি) 31-40 41-50 51-60 61-70 71-80 81-90
শিক্ষার্থীর সংখ্যা 6 8 13 10 8 5
  • (ক) ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি কর।
  • (খ) সারণি হতে প্রচুরক নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ সারণি হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৩৩ 33টি পরিবারের মাসিক খরচের (হাজার টাকায়) গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

খরচ (হাজার টাকায়) 20-24 25-29 30-34 35-39 40-44
পরিবারের সংখ্যা 5 7 11 4 6
  • (ক) প্রদত্ত সারণির ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি কর।
  • (খ) প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় কর।
  • (গ) সংক্ষিপ্ত বিবরণসহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৩৪ 36 জন শিক্ষার্থীর দশম শ্রেণির গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণি নিম্নরূপ:

শ্রেণি ব্যাপ্তি 51-60 61-70 71-80 81-90 91-100
গণসংখ্যা 4 6 9 7 10
  • (ক) প্রদত্ত সারণি হতে প্রচুরক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৩৫ দশম শ্রেণির 40 জন শিক্ষার্থীর জীববিজ্ঞান বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

শ্রেণিব্যাপ্তি 34-43 44-53 54-63 64-73 74-83 84-94
গণসংখ্যা 6 8 5 9 5 7
  • (ক) প্রচুরক শ্রেণির পূর্বের শ্রেণির মধ্যবিন্দু নির্ণয় কর।
  • (খ) প্রদত্ত সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৩৬ দশম শ্রেণির 60 জন শিক্ষার্থীর রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

শ্রেণিব্যাপ্তি 26-35 36-45 46-55 56-65 66-75 76-85 86-95
গণসংখ্যা 5 10 12 16 8 5 4
  • (ক) 19, 21, 26, 13, 11, 27, $x$, 29 সংখ্যাগুলোর গড় 16.5 হলে $x$ এর মান নির্ণয় কর।
  • (খ) প্রদত্ত উপাত্ত হতে মধ্যক নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৩৭ 25 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ:
88, 74, 75, 64, 75, 72, 83, 80, 81, 67, 62, 82, 72, 80, 68, 81, 80, 84, 72, 80, 65, 71, 77, 67, 70

  • (ক) পাঁচ শ্রেণি ব্যবধান নিয়ে গণসংখ্যা বিন্যাস সারণি তৈরি কর।
  • (খ) গণসংখ্যা বিন্যাস সারণি থেকে প্রচুরক নির্ণয় কর।
  • (গ) গণসংখ্যা বিন্যাস সারণি থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৩৮ দশম শ্রেণির শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর দেয়া হলো:
61, 99, 62, 65, 98, 95, 81, 85, 90, 70, 77, 80, 75, 66, 68, 69, 75, 77, 82, 85, 87, 90, 92, 68, 70, 71, 72, 77, 78, 80, 83, 85, 75, 77, 81, 85, 75, 77, 81, 78

  • (ক) 5 শ্রেণি ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণি তৈরি কর।
  • (খ) সারণি থেকে সংক্ষিপ্ত নিয়মে গড় নির্ণয় কর।
  • (গ) সারণি থেকে গণসংখ্যা বহুভুজ আঁক।
সমাধান দেখুন ➔

৩৯ ১০ম শ্রেণির 60 জন শিক্ষার্থীর ওজন (কেজি) এর গণসংখ্যা সারণি দেওয়া হলো:

ওজন (কেজি) 41-45 46-50 51-55 56-60 61-65 66-70
শিক্ষার্থীর সংখ্যা 6 10 13 20 6 5
  • (ক) কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে?
  • (খ) সারণি হতে মধ্যক নির্ণয় কর।
  • (গ) গণসংখ্যা সারণি হতে আয়তলেখ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৪০ নিচের সারণিটি লক্ষ কর:

শ্রেণিব্যাপ্তি 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
গণসংখ্যা 7 4 8 12 9 4 6
  • (ক) কেন্দ্রীয় প্রবণতা কী?
  • (খ) প্রদত্ত সারণি থেকে প্রচুরক নির্ণয় কর।
  • (গ) উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৪১ নবম শ্রেণির 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণিব্যাপ্তি 51-55 56-60 61-65 66-70 71-75 76-80
গণসংখ্যা 8 12 20 10 6 4
  • (ক) মধ্যক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৪২ নিম্নে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

প্রাপ্ত নম্বর 31-40 41-50 51-60 61-70 71-80 81-90
গণসংখ্যা 7 12 18 24 9 6
  • (ক) 23, 25, 28, 17, 18, $x$, 35, 15 সংখ্যাগুলোর গড় 22.5 হলে $x$ এর মান নির্ণয় কর।
  • (খ) প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় কর।
  • (গ) প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৪৩ নিম্নের একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হল:

শ্রেণি ব্যাপ্তি 10-14 15-19 20-24 25-29 30-34 35-39
গণসংখ্যা 15 20 15 15 5 20
  • (ক) বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে?
  • (খ) সারণি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অংকন কর।
সমাধান দেখুন ➔

৪৪ কোনো স্কুলের ১০ম শ্রেণির 49 জন শিক্ষার্থীর ওজন (কিলোগ্রাম) হলো:
45, 50, 55, 51, 56, 57, 56, 60, 58, 60, 61, 60, 62, 60, 63, 64, 60, 61, 63, 66, 67, 61, 70, 70, 68, 60, 63, 61, 50, 55, 57, 56, 63, 60, 62, 56, 67, 70, 69, 70, 69, 68, 70, 60, 56, 58, 61, 63, 64

  • (ক) শ্রেণি ব্যবধান 5 ধরে ঘনসংখ্যা নিবেশন সারণি তৈরি কর।
  • (খ) সারণি থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় কর।
  • (গ) গণসংখ্যা নিবেশন সারণিতে উপস্থাপিত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁক।
সমাধান দেখুন ➔

৪৫ নিচে একটি ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

শ্রেণিব্যাপ্তি 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
ক্রমযোজিত গণসংখ্যা 3 18 34 58 70 78 80
  • (ক) মধ্যক শ্রেণি কোনটি? মধ্যক শ্রেণির মধ্যমান কত?
  • (খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) উপাত্তগুলোর অজিভ রেখা অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৪৬ কোনো বিদ্যালয়ের ১০ম শ্রেণির 50 জন শিক্ষার্থীরা ওজনের (কিলোগ্রাম) গণসংখ্যা সারণি নিম্নরূপ:

শ্রেণি 47-51 52-56 57-61 62-66 67-71 72-76
গণসংখ্যা 5 11 13 9 8 4
  • (ক) প্রচুরক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় কর।
  • (গ) আয়তলেখ অঙ্কন কর।
সমাধান দেখুন ➔

৪৭ নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের সারণি নিম্নরূপ:

প্রাপ্ত নম্বর 65-69 70-74 75-79 80-84 85-89 90-94 95-99
শিক্ষার্থীর সংখ্যা 4 12 11 5 5 8 15
  • (ক) কেন্দ্রীয় প্রবণতা কী? উহার পরিমাপক কয়টি ও কী কী?
  • (খ) সারণি থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় কর।
  • (গ) অজিভ রেখা আঁক।
সমাধান দেখুন ➔

৪৮ নিচে একটি এলাকার কয়েকজন লোকের বয়স (বছরে) দেওয়া হলো:
71, 68, 95, 65, 70, 82, 88, 81, 85, 90, 97, 86, 78, 70, 77, 92, 90, 83, 69, 87, 80, 82, 95, 97, 70, 70, 79, 80, 91, 70

  • (ক) উপাত্তগুলোর মধ্যক নির্ণয় কর।
  • (খ) শ্রেণি ব্যবধান 5 ধরে একটি সারণি তৈরি করে সারণি থেকে প্রচুরক নির্ণয় কর।
  • (গ) সারণি থেকে উপাত্তগুলোর অজিভ রেখা আঁক। (বিবরণ আবশ্যক)
সমাধান দেখুন ➔

৪৯ একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

শ্রেণি ব্যবধান 51-60 61-70 71-80 81-90 91-100
গণসংখ্যা 6 14 18 8 4
  • (ক) কখন গাণিতিক গড় অপেক্ষা মধ্যক শ্রেয়?
  • (খ) সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় কর।
  • (গ) উপাত্তের অজিভ রেখা আঁক।
সমাধান দেখুন ➔

৫০ একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

শ্রেণি ব্যবধান 30-40 40-50 50-60 60-70 70-80 80-90 90-100
গণসংখ্যা 3 6 11 8 2 12 8
  • (ক) প্রচুরক নির্ণয়ের সূত্রটি পরিচয়সহ লিখ।
  • (খ) উদ্দীপকের আলোকে অজিভ রেখা অঙ্কন কর।
  • (গ) মধ্যক নির্ণয় কর।
সমাধান দেখুন ➔

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)