ত্রিকোণমিতিক অনুপাত : অনুশীলনী-৯ - সৃজনশীল - ১৩

Article Stats 📡 Page Views
Reading Effort
475 words | 3 mins to read
Total View
11
Last Updated
12-Aug-2026 | 02:40 PM
Today View
1

১৩ $M=2 - \sin^2 \theta$ এবং $N=2 + \tan^2 \theta$

  • (ক) $\dfrac{\sec \theta + {\rm cosec}\; \theta}{\sec \theta {\rm cosec}\; \theta} = \sqrt2$ হলে, দেখাও যে, $\sin \theta + \cos \theta = \sqrt2$
  • (খ) প্রমাণ কর যে, $M^{-1} + N^{-1} =1$
  • (গ) দেখাও যে, $M+N = \tan^2 \theta \cdot \sin^2 \theta + 4$
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

দেওয়া আছে,

$\dfrac{\sec \theta + {\rm cosec}\; \theta}{\sec \theta {\rm cosec}\; \theta} = \sqrt{2}$


বামপক্ষের ভগ্নাংশটিকে আলাদা করে লিখলে পাই,

বা, $\dfrac{\sec \theta}{\sec \theta {\rm cosec}\; \theta} + \dfrac{{\rm cosec}\; \theta}{\sec \theta {\rm cosec}\; \theta} = \sqrt{2}$


লব ও হর থেকে সাধারণ পদগুলো কাটাকাটি করে পাই,

বা, $\dfrac{1}{{\rm cosec}\; \theta} + \dfrac{1}{\sec \theta} = \sqrt{2}$


আমরা জানি, $\dfrac{1}{{\rm cosec}\; \theta} = \sin \theta$ এবং $\dfrac{1}{\sec \theta} = \cos \theta$

বা, $\sin \theta + \cos \theta = \sqrt{2}$


$\therefore \sin \theta + \cos \theta = \sqrt{2}$ Showed


(খ) নং এর সমাধান

দেওয়া আছে,

$M = 2 - \sin^2 \theta$

বা, $M = 1 + 1 - \sin^2 \theta$

যেহেতু, $1 - \sin^2 \theta = \cos^2 \theta$

$\therefore M = 1 + \cos^2 \theta$


আবার,

$N = 2 + \tan^2 \theta$

বা, $N = 1 + 1 + \tan^2 \theta$

যেহেতু, $1 + \tan^2 \theta = \sec^2 \theta$

$\therefore N = 1 + \sec^2 \theta$


বামপক্ষ (L.H.S):

$= M^{-1} + N^{-1}$

$= \dfrac{1}{M} + \dfrac{1}{N}$


মানগুলো বসিয়ে পাই,

$= \dfrac{1}{1 + \cos^2 \theta} + \dfrac{1}{1 + \sec^2 \theta}$


এখন $\sec^2 \theta$ কে $\cos^2 \theta$ এ পরিবর্তন করি,

$= \dfrac{1}{1 + \cos^2 \theta} + \dfrac{1}{1 + \frac{1}{\cos^2 \theta}}$


দ্বিতীয় ভগ্নাংশের হরে ল.সা.গু. করে পাই,

$= \dfrac{1}{1 + \cos^2 \theta} + \dfrac{1}{\frac{\cos^2 \theta + 1}{\cos^2 \theta}}$


দ্বিতীয় ভগ্নাংশটি উল্টে দিলে পাই,

$= \dfrac{1}{1 + \cos^2 \theta} + \dfrac{\cos^2 \theta}{1 + \cos^2 \theta}$


পুনরায় ল.সা.গু. করে পাই,

$= \dfrac{1 + \cos^2 \theta}{1 + \cos^2 \theta}$

$= 1$


ডানপক্ষ (R.H.S):

$= 1$


$\therefore$ বামপক্ষ = ডানপক্ষ

অর্থাৎ, $M^{-1} + N^{-1} =1$ Proved


(গ) নং এর সমাধান

দেওয়া আছে,

$M = 2 - \sin^2 \theta$

$N = 2 + \tan^2 \theta$


বামপক্ষ (L.H.S):

$= M + N$


মানগুলো বসিয়ে পাই,

$= (2 - \sin^2 \theta) + (2 + \tan^2 \theta)$

$= 4 + \tan^2 \theta - \sin^2 \theta$


এখন, $\tan^2 \theta$ কে সাইন ও কোসাইন অনুপাতে ভাঙলে পাই,

$= 4 + \dfrac{\sin^2 \theta}{\cos^2 \theta} - \sin^2 \theta$


শেষের দুটি পদ থেকে $\sin^2 \theta$ কমন নিয়ে পাই,

$= 4 + \sin^2 \theta \left( \dfrac{1}{\cos^2 \theta} - 1 \right)$


আমরা জানি, $\dfrac{1}{\cos^2 \theta} = \sec^2 \theta$

$= 4 + \sin^2 \theta (\sec^2 \theta - 1)$


আবার, আমরা জানি $\sec^2 \theta - 1 = \tan^2 \theta$

$= 4 + \sin^2 \theta \cdot \tan^2 \theta$

$= \tan^2 \theta \cdot \sin^2 \theta + 4$


ডানপক্ষ (R.H.S):

$= \tan^2 \theta \cdot \sin^2 \theta + 4$


$\therefore$ বামপক্ষ = ডানপক্ষ

অর্থাৎ, $M+N = \tan^2 \theta \cdot \sin^2 \theta + 4$ Showed

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)