সূচক ও লগারিদম : অনুশীলনী-৪ - সৃজনশীল - ২২
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 297 words | 2 mins to read |
Total View 2 |
|
Last Updated 3 hours ago |
Today View 2 |
২২ $Q=\log_{10}x + \log_{10}(x-3)$ এবং $N = \dfrac{7^{m+1}}{(7^m)^{m-1}} \div \dfrac{(49)^{m+1}}{(7^{m-1})^{m+1}} \times \sqrt[3]{7^9}$
- (ক) $4^{2p-1} = 512$ হলে, $p$ এর মান নির্ণয় কর।
- (খ) $Q=1$ হলে, $x$ এর মান নির্ণয় কর।
- (গ) প্রমাণ কর যে, $N=7$
(ক) নং এর সমাধান
দেওয়া আছে,
$4^{2p-1} = 512$
বা, $\left(2^2\right)^{2p-1} = 2^9$
বা, $2^{4p-2} = 2^9$
উভয়পক্ষ থেকে ভিত্তি $2$ বাদ দিয়ে পাই,
$4p - 2 = 9$
বা, $4p = 9 + 2$
বা, $4p = 11$
$\therefore p = \dfrac{11}{4}$
সুতরাং, নির্ণেয় মান $p = \dfrac{11}{4}$। Answer
(খ) নং এর সমাধান
দেওয়া আছে,
$Q = \log_{10}x + \log_{10}(x-3)$
প্রশ্নমতে,
$Q = 1$
বা, $\log_{10}x + \log_{10}(x-3) = 1$
বা, $\log_{10}\{x(x-3)\} = 1$
লগারিদমের সংজ্ঞানুসারে পাই,
$x(x-3) = 10^1$
বা, $x^2 - 3x = 10$
বা, $x^2 - 3x - 10 = 0$
বা, $x^2 - 5x + 2x - 10 = 0$
বা, $x(x - 5) + 2(x - 5) = 0$
বা, $(x - 5)(x + 2) = 0$
হয়,
$x - 5 = 0$
$\therefore x = 5$
অথবা,
$x + 2 = 0$
$\therefore x = -2$
যেহেতু লগারিদমের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যার লগারিদম সংজ্ঞায়িত নয়, তাই $x = -2$ গ্রহণযোগ্য নয়।
$\therefore x = 5$
সুতরাং, নির্ণেয় মান $x = 5$। Answer
(গ) নং এর সমাধান
দেওয়া আছে,
$N = \dfrac{7^{m+1}}{(7^m)^{m-1}} \div \dfrac{(49)^{m+1}}{(7^{m-1})^{m+1}} \times \sqrt[3]{7^9}$
বামপক্ষ,
$= N$
$= \dfrac{7^{m+1}}{(7^m)^{m-1}} \div \dfrac{(49)^{m+1}}{(7^{m-1})^{m+1}} \times \sqrt[3]{7^9}$
$= \dfrac{7^{m+1}}{7^{m^2-m}} \div \dfrac{\left(7^2\right)^{m+1}}{7^{m^2-1}} \times 7^{\frac{9}{3}}$
$= 7^{(m+1) - (m^2-m)} \div \dfrac{7^{2m+2}}{7^{m^2-1}} \times 7^3$
$= 7^{m+1-m^2+m} \div 7^{(2m+2) - (m^2-1)} \times 7^3$
$= 7^{-m^2+2m+1} \div 7^{2m+2-m^2+1} \times 7^3$
$= 7^{-m^2+2m+1} \div 7^{-m^2+2m+3} \times 7^3$
$= 7^{(-m^2+2m+1) - (-m^2+2m+3)} \times 7^3$
$= 7^{-m^2+2m+1+m^2-2m-3} \times 7^3$
$= 7^{-2} \times 7^3$
$= 7^{-2+3}$
$= 7^1$
$= 7$
$=$ ডানপক্ষ
সুতরাং, $N = 7$ Proved
Comments (0)